নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত শিশুটি সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের বাসিন্দা ছিল। শনিবার তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এটি জেলায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুর প্রথম ঘটনা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১৩২ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও বিপুল সংখ্যক শিশু একই ধরনের লক্ষণ নিয়ে চিকিৎসা নিচ্ছে।
রিপোর্টারের নাম 

























