ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সিলেটে বিশেষ অভিযান: র‌্যাব সদস্য নিহতের পর গ্রেফতার ২৩৩

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য ইমন আচার্য নিহতের ঘটনার পর সাঁড়াশি অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত দুই দিনে চালানো বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ মোট ২৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় ছিনতাইকারীকে ধাওয়া করার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই র‌্যাব সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছেন। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে প্রায় ১০০টি যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সিলেটে বিশেষ অভিযান: র‌্যাব সদস্য নিহতের পর গ্রেফতার ২৩৩

আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬