পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাত দিন পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন কার্যক্রম স্থগিত থাকবে।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে পাসপোর্টে যাত্রী পারাপার প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যথারীতি চালু থাকবে। তবে ঈদের দিন বন্দরের ভেতরের প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের জরুরি সেবা চলমান থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























