কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























