ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’: যুক্তরাষ্ট্রকে ইরানি কমান্ডারের কড়া হুঁশিয়ারি

যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে—এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি। যুক্তরাষ্ট্রের প্রতি এই হুঁশিয়ারি দিয়ে তিনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ এবং ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আবদুল্লাহি জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ ও রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা হবে। তিনি আরও অঙ্গীকার করেন যে, অতীতের যুদ্ধগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে এবার আরও বড় মূল্য দিতে বাধ্য করা হবে।

ইরানি এই কমান্ডারের দাবি, সামরিক সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও তাদের নেতৃত্বের মধ্যে বিভেদ ও মতবিরোধ সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও বলেন, ‘আমাদের প্রিয় দেশের প্রতিরক্ষা সক্ষমতাই দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম—সমগ্র গৌরবময় ও বিস্তীর্ণ ইরানের সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যাদুর্গতদের সেবায় সমন্বিত উদ্যোগ অপরিহার্য: প্রতিমন্ত্রী মীর হেলাল

‘মহা শয়তান ও বিশ্বাসঘাতক’: যুক্তরাষ্ট্রকে ইরানি কমান্ডারের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ১১:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬