মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে। গত ২৭ জুনের পর থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি মানুষ।
শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর তার পোস্টে জানান, নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু ও কিশোর রয়েছে। আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোরের নাম নথিভুক্ত হয়েছে।
গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ পরস্পরের বিভিন্ন স্বার্থ লক্ষ্য করে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। চলতি বছরের জুনে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, ওই অঞ্চলে তীব্র সামরিক সংঘাত অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানও থেমে নেই। টানা সপ্তম দিনের মতো শনিবারও মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এই ইরানি হামলায় ওই সব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 























