ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সাড়ে তিন বছর বয়সী ওই শিশুটি মারা যায়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানিয়েছেন হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ নিয়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৩৫ জন শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯ জন শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১০০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আক্রান্ত শিশুদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে চিকিৎসকরা নিরলস কাজ করে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 

























