ইন্টারনেটে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমাতে মালয়েশিয়া সরকার নতুন দুটি কঠোর নিয়ন্ত্রণমূলক নীতিমালা ঘোষণা করেছে। দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) ২০২৫ সালের অনলাইন নিরাপত্তা আইনের আওতায় এই নির্দেশনা প্রকাশ করেছে। এখন থেকে দেশটিতে লাইসেন্সপ্রাপ্ত সকল অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানকে এই নিয়মগুলো বাধ্যতামূলকভাবে মানতে হবে।
নতুন এই নীতিমালার আওতায় কনটেন্ট মডারেশন, ঝুঁকি মূল্যায়ন এবং ব্যবহারকারীর নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য কঠোর বয়স যাচাইকরণ ব্যবস্থা, অভিভাবকীয় নিয়ন্ত্রণ এবং গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন সেফটি অ্যাক্ট ২০২৫ অনুযায়ী লাইসেন্সধারী সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এই শর্তাবলী নির্ধারণ করা হয়েছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।
রিপোর্টারের নাম 





















