জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ময়মনসিংহের ত্রিশালে সফরকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক জনসমাগম দেখা গেছে। শনিবার সকাল থেকেই শ্রীপুর পৌরসভার সিঅ্যান্ডবি বাজারসহ বিভিন্ন পয়েন্টে জড়ো হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা। স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের কল্যাণে নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানাতেই তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন।
রিপোর্টারের নাম 

























