ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

যুক্তরাজ্যের শ্রমবাজারে বড় ধস, ৫ বছরের মধ্যে সর্বনিম্ন কর্মসংস্থান

ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবে যুক্তরাজ্যের শ্রমবাজার ভয়াবহ সংকটের মুখে পড়েছে। দেশটিতে কর্মসংস্থানের সুযোগ দ্রুত সংকুচিত হচ্ছে এবং বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বেড়ে ৫ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে আতিথেয়তা ও খুচরা বিক্রয় খাতের অবস্থা সবচেয়ে নাজুক।

পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের মধ্যে শূন্য পদের সংখ্যা এখন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বেতনভুক্ত কর্মীর সংখ্যা কমছে এবং মজুরি বৃদ্ধির হারও স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দেশটিতে প্রতিদিন গড়ে দুটি করে পানশালা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে, যা দেশটির সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের ঝুঁকির সংকেত দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালো ৩ স্কুলছাত্র

যুক্তরাজ্যের শ্রমবাজারে বড় ধস, ৫ বছরের মধ্যে সর্বনিম্ন কর্মসংস্থান

আপডেট সময় : ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬