ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ায় সরকারি-বেসরকারি খাতে হোম অফিসের মেয়াদ বৃদ্ধি

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ার সরকার সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাসা থেকে কাজ করার সুযোগ আরও দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির অর্থনৈতিক বিষয়ক সমন্বয়কারী মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই বর্ধিত সময়সীমা ঠিক কবে থেকে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি।

নতুন এই নির্দেশনার ফলে সরকারি কর্মীরা সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার সুযোগ পাবেন। একই সুবিধা পাবেন বেসরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মীরাও। তবে স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, জ্বালানি, অবকাঠামো, জরুরি জনসেবা, উৎপাদন শিল্প এবং পর্যটনের মতো অত্যাবশ্যকীয় খাতগুলোকে এই সুবিধার আওতামুক্ত রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ব্যবস্থায় কর্মীদের বেতন বা অন্যান্য সুযোগ-সুবিধায় কোনো পরিবর্তন আসবে না। বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই নীতির মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালো ৩ স্কুলছাত্র

ইন্দোনেশিয়ায় সরকারি-বেসরকারি খাতে হোম অফিসের মেয়াদ বৃদ্ধি

আপডেট সময় : ০৮:৩৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬