রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মাইন বিস্ফোরণে মো. জাহাঙ্গীর হোসাইন নামের কিশোরগঞ্জের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করে। গত ১৮ মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তে ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণের ঘটনায় তিনি প্রাণ হারান বলে জানা গেছে।
নিহতের স্বজনরা জানান, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একটি রিক্রুটিং এজেন্সি তাকে রাশিয়ায় পাঠিয়েছিল। কিন্তু সেখানে নিয়ে তাকে জোরপূর্বক যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিহতের লাশ যুদ্ধক্ষেত্রেই পড়ে আছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেছেন, এজেন্সি প্রতারণা করে তাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 





















