ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণ না করার জন্য ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিশ্বের নয়টি শক্তিশালী দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নরওয়ে ও নেদারল্যান্ডসের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। দেশগুলো স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের শান্তি প্রক্রিয়া এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে নস্যাৎ করে দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ। বিশেষ করে বিতর্কিত ‘ই-১’ এলাকায় নতুন নির্মাণকাজ পুরো অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে ফেলবে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। এছাড়া, ওই এলাকায় যেকোনো ধরনের উন্নয়ন প্রকল্পে যুক্ত না হতে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। আলোচনার মাধ্যমে টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ বলে তারা অভিমত ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 





















