ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার অবসান এবং একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা করতে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। পাকিস্তান সরকারের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে তিনি এই সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মধ্যস্থতার অংশ হিসেবে একটি সম্মতিপত্রের খসড়া তৈরির কাজ চলছে, যেখানে যুদ্ধবিরতির পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তান ছাড়াও কাতার, সৌদি আরব, মিসর ও তুরস্ক এই কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনায় সামান্য অগ্রগতির কথা স্বীকার করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না এবং হরমুজ প্রণালিতে ইরান কোনো ধরনের টোল বসাতে পারবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালো ৩ স্কুলছাত্র

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট সময় : ০৯:২৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬