যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে তেহরান সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্যানুযায়ী, শুক্রবার তিনি তেহরানের উদ্দেশে যাত্রা করেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও আঞ্চলিক শান্তি বজায় রাখার বিষয়ে কথা বলতেই তার এই সফর। এর আগেও একই লক্ষ্য নিয়ে তিনি তেহরান সফর করেছিলেন। তবে এবারের সফরের স্থায়িত্ব বা বিস্তারিত আলোচ্যসূচি সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
রিপোর্টারের নাম 





















