ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, তেহরানের তীব্র নিন্দা

লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শিবানি এবং বৈরুতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘হাস্যকর’ ও ‘অবৈধ’ বলে অভিহিত করেছে তেহরান। শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াশিংটনের এই পদক্ষেপ মূলত লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করা এবং দেশটিতে অস্থিরতা উসকে দেওয়ার একটি কৌশল।

বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসনে মার্কিন সরকারের ধারাবাহিক সহযোগিতারই বহিঃপ্রকাশ এই নিষেধাজ্ঞা। তেহরান দাবি করেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের তোয়াক্কা না করে ওয়াশিংটন এই অন্যায্য সিদ্ধান্ত নিয়েছে। তবে লেবাননের সব গোষ্ঠী ঐক্যবদ্ধ থেকে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে বলে আশা প্রকাশ করেছে ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ হারালো ৩ স্কুলছাত্র

লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, তেহরানের তীব্র নিন্দা

আপডেট সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬