ইরানের অভিজাত বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি তেলবাহী ট্যাঙ্কার এবং কনটেইনারবাহী ভেসেলসহ মোট ৩৫টি জাহাজ অতিক্রম করেছে।
আইআরজিসি তাদের এক বিবৃতিতে উল্লেখ করেছে, এই জাহাজগুলোর যাতায়াত বা চলাচল আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিয়ে এবং তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। এর আগে, আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছিল যে, একই সময়সীমার মধ্যে ৩১টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছিল।
রিপোর্টারের নাম 





















