ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের এক বাংলাদেশি যুবক নিহত

জীবিকার তাগিদে রাশিয়ায় পাড়ি জমানো মাদারীপুরের যুবক সুরুজ কাজী চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। রাশিয়ার সেনাবাহিনীর হয়ে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছিলেন তিনি। তার মৃত্যুর সংবাদ নিজ গ্রামে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সুরুজ মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ খাগড়াছড়া এলাকার শাহাবুদ্দিন কাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে রাশিয়া গিয়েছিলেন সুরুজ। সেখানে বিভিন্ন পেশায় কাজ করার পর একপর্যায়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। গত কয়েকদিন আগে যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হলেও পরিবার বিষয়টি পরে জানতে পারে। একমাত্র ছেলেকে হারিয়ে বৃদ্ধ বাবা-মা এখন শয্যাশায়ী।

নিহতের স্বজনরা সুরুজের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সব ধরনের দাপ্তরিক সহায়তা প্রদান করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের দুর্নীতির খোঁজে বিসিবিতে দুদকের অভিযান: তিন চিঠিতে নথিপত্র তলব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাদারীপুরের এক বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ১২:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬