ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া স্টেশন থেকে আটক হওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের আদালতে না পাঠিয়ে সরাসরি সীমান্তে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের শীর্ষ পর্যায় থেকে পুলিশ ও রেলওয়ে পুলিশকে (আরপিএফ) এই নির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে যারা ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় পড়েন না, তাদের ক্ষেত্রেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনিক এক বৈঠকে জানানো হয়, আটককৃতদের যথাযথ মানবিক সুবিধা দিয়ে সরাসরি বনগাঁ-পেট্রাপোল অথবা বসিরহাট সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হাতে তুলে দিতে হবে। অনুপ্রবেশ ঠেকাতে এবং আটককৃতদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বিএসএফ-এর মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। উল্লেখ্য, সিএএ আইনের অধীনে নির্দিষ্ট কিছু দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিধান থাকলেও তাতে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তি নিয়ে আইনি সীমাবদ্ধতা রয়েছে।
রিপোর্টারের নাম 






















