আধুনিক বিশ্বে একটি দেশের জন্য নিজস্ব সেনাবাহিনী, বিমানবন্দর, কৃষিজমি কিংবা বনভূমি থাকা অত্যন্ত সাধারণ বিষয় মনে হলেও পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে এগুলোর অভাব রয়েছে। বৈচিত্র্যময় এই পৃথিবীর মানুষ সীমিত সম্পদের মধ্যেও নিজেদের মানিয়ে নিয়ে টিকে আছে।
নদী নেই এমন দেশগুলোর মধ্যে আয়তনের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। প্রায় ২১ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটারের এই বিশাল দেশে কোনো স্থায়ী নদী নেই। তালিকায় এর পরেই রয়েছে ইয়েমেন, ওমান এবং কুয়েত। অন্যদিকে, বনভূমিহীন দেশের তালিকায় শীর্ষে রয়েছে গ্রিনল্যান্ড। এছাড়া ওমান, কাতার এবং সান মারিনোতেও উল্লেখ করার মতো কোনো বনভূমি নেই।
কৃষিজমি বা খামার নেই এমন দেশের তালিকায় সবচেয়ে বড় নাম সিঙ্গাপুর। ঘনবসতিপূর্ণ এই নগররাষ্ট্রে নেই কোনো প্রথাগত কৃষিজমি। একই অবস্থা মোনাকো এবং ভ্যাটিকান সিটিরও। আবার বিশ্বের কিছু দেশে নিজস্ব কোনো বিমানবন্দর নেই, যার মধ্যে অ্যান্ডোরা অন্যতম। এছাড়া সেনাবাহিনী নেই এমন দেশের সংখ্যাও কম নয়। মূলত ভৌগোলিক অবস্থান এবং সীমাবদ্ধতাকে জয় করেই এই দেশগুলো বিশ্ব মানচিত্রে নিজেদের অবস্থান বজায় রেখেছে।
রিপোর্টারের নাম 






















