ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাজপরিবার নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: টিকটককে মালয়েশিয়া সরকারের আলটিমেটাম

মালয়েশিয়ার রাজপরিবার সম্পর্কে বিতর্কিত ও মানহানিকর কনটেন্ট প্রচারের অভিযোগে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটককে কঠোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিমের সম্মানহানি করে এমন ভিডিও ও ছবি সরাতে টিকটককে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

দেশটির নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, টিকটককে তাদের মডারেশন নীতি আরও কঠোর করতে হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর ভিডিওগুলো বন্ধ করতে হবে। এসব আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য টিকটক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, মালয়েশিয়ায় ১৯৪৮ সালের রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় রাজপরিবার নিয়ে কোনো ধরনের ঘৃণা বা অবমাননাকর মন্তব্য করা গুরুতর দণ্ডনীয় অপরাধ। মালয়েশিয়া সরকারের এই কড়া অবস্থানের বিষয়ে টিকটক বা তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের দুর্নীতির খোঁজে বিসিবিতে দুদকের অভিযান: তিন চিঠিতে নথিপত্র তলব

রাজপরিবার নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: টিকটককে মালয়েশিয়া সরকারের আলটিমেটাম

আপডেট সময় : ০৯:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬