ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো টোল চলবে না: ডোনাল্ড ট্রাম্প

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা শুল্ক আরোপের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র এই কৌশলগত জলপথটিকে সম্পূর্ণ উন্মুক্ত এবং টোলমুক্ত দেখতে চায়।

ট্রাম্প দাবি করেন, মার্কিন অবরোধের কারণে বর্তমানে হরমুজ প্রণালির ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। এই অবরোধকে তিনি একটি ‘ইস্পাতের দেয়ালের’ সঙ্গে তুলনা করে বলেন, এটি শতভাগ কার্যকর হয়েছে এবং কেউ তা ভেদ করতে পারেনি। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার ওপর জোর দেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এমন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে বাণিজ্যিক জাহাজ চলাচল করছে এবং গত ২৪ ঘণ্টায় অন্তত ৩১টি জাহাজ এই পথ অতিক্রম করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের দুর্নীতির খোঁজে বিসিবিতে দুদকের অভিযান: তিন চিঠিতে নথিপত্র তলব

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ, এখানে কোনো টোল চলবে না: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬