ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো ধরনের শুল্ক বা টোল ব্যবস্থা চালু করার চেষ্টা করে, তবে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের কূটনৈতিক চুক্তি অসম্ভব হয়ে পড়বে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালিতে টোল আদায়ের কোনো সুযোগ নেই এবং এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হলে তা বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হবে। তিনি স্পষ্ট করে জানান, এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়।
তবে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের সেনাপ্রধানের বর্তমান ইরান সফর এই শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাবে। তেহরানের সঙ্গে এই আলোচনার মাধ্যমে ইতিবাচক কোনো অগ্রগতি হবে বলেও তিনি বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 























