ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র জয়জয়কার, মিলবে কি তেলাপোকা প্রতীক?

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে নতুন এক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আত্মপ্রকাশের মাত্র কয়েক দিনের মধ্যেই দলটির অনুসারী সংখ্যা ক্ষমতাসীন বড় দলগুলোকেও ছাড়িয়ে গেছে। যদিও এটিকে অনেকে সস্তা প্রচারণা হিসেবে দেখছেন, তবে অনলাইনে দলটির প্রভাব ক্রমেই বাড়ছে। এমনকি বেশ কয়েকজন জনপ্রতিনিধিও এই দলের প্রতি সংহতি প্রকাশ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, নির্বাচনি ময়দানে নামলে দলটি কি তাদের নাম অনুযায়ী ‘তেলাপোকা’ প্রতীক বরাদ্দ পাবে?

ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনো দলকে প্রতীক পেতে হলে প্রথমে নিবন্ধিত হতে হয়। কমিশন সাধারণত নির্দিষ্ট কিছু মুক্ত প্রতীকের তালিকা থেকে নতুন দলগুলোকে প্রতীক বরাদ্দ দেয়। সিজেপি তাদের প্রতীক হিসেবে ‘মোবাইল ফোন’ দাবি করলেও কমিশনের তালিকায় বর্তমানে তা নেই। অন্যদিকে, তেলাপোকাকে প্রতীক হিসেবে পাওয়ার পথ আরও কঠিন। কারণ, ভারতের নির্বাচনি আইন অনুযায়ী কোনো পশুপাখি বা পতঙ্গের ছবি প্রতীক হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।

মূলত ১৯৯১ সাল থেকে পশু অধিকার কর্মীদের দাবির মুখে নির্বাচন কমিশন এই কঠোর অবস্থান নেয়। এর আগে নির্বাচনি প্রচারণায় জীবন্ত পশুপাখির ওপর নিষ্ঠুরতা চালানোর অভিযোগ ছিল। ফলে ককরোচ জনতা পার্টি যদি তেলাপোকা প্রতীক দাবি করে, তবে আইনি মারপ্যাঁচে তা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখার বিষয়, ভার্চুয়াল জগতের এই জনপ্রিয়তা ব্যালট পেপার পর্যন্ত পৌঁছাতে পারে কি না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা: ট্রাম্পের ধন্যবাদ ও নতুন বিতর্ক

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র জয়জয়কার, মিলবে কি তেলাপোকা প্রতীক?

আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬