ভারতের পশ্চিমবঙ্গের সব সরকারি ও অনুদানপ্রাপ্ত মাদ্রাসায় প্রাত্যহিক সমাবেশে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার এই প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর আগে রাজ্যের সব সরকারি স্কুলে এই নিয়ম কার্যকর করা হয়েছিল, যা এখন মাদ্রাসার ক্ষেত্রেও সম্প্রসারিত হলো।
মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের সব নিয়ম বাতিল করে নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে হবে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতাধীন সব ধরনের মডেল মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র এবং অনুমোদিত অনুদানহীন মাদ্রাসার ক্ষেত্রেও এই আদেশ প্রযোজ্য হবে।
রাজ্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, যেহেতু অন্যান্য সরকারি ও সাঁওতালি ভাষার স্কুলে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা হয়েছে, তাই মাদ্রাসার ক্ষেত্রে ভিন্ন নিয়ম থাকার কোনো যৌক্তিকতা নেই। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় সরকার ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা প্রদান করেছিল। এখন থেকে পশ্চিমবঙ্গের স্কুল ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে জাতীয় সংগীতের পাশাপাশি এই জাতীয় স্তোত্রটিও গাইতে হবে।
রিপোর্টারের নাম 























