ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ সাত সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তারা দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দেন। আত্মসমর্পণকারীদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বাহিনীর প্রধান সুমন হাওলাদার এর আগেও ২০১৮ সালে একবার আত্মসমর্পণ করেছিলেন। তবে ২০২৪ সালের আগস্টের পর তিনি আবারও দস্যুতায় জড়িয়ে পড়েন। এই দস্যু দলটি দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলে ও বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। কোস্টগার্ডের বিশেষ অভিযানের মুখে কোণঠাসা হয়ে তারা পুনরায় আত্মসমর্পণের পথ বেছে নেয়। সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের এই বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল্ডেন বুট থেকে ছিটকে যাচ্ছেন মেসি?

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু ‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ জনের আত্মসমর্পণ

আপডেট সময় : ০৫:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬