ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ধর্মঘট প্রত্যাহার: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ফের শুরু হলো বাস চলাচল

দীর্ঘ ১৮ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসন, বাস মালিক সমিতি, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার দুপুরে হাজীগঞ্জের বলাখাল বাজারে বাস স্টপেজকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে সন্ধ্যায় বেশ কিছু বাসে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৩৩টি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং ২০ জন পরিবহন শ্রমিক আহত হন। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বাসে হামলার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন ঈদ উপলক্ষে সাধারণ মানুষের যাতায়াতের কথা বিবেচনা করে দ্রুত বাস চালুর সিদ্ধান্ত নেন মালিকরা। এছাড়া আহত শ্রমিকদের সহায়তায় চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে এবং স্টপেজ সংক্রান্ত বিরোধ নিরসনে ঈদের পর আবারও আলোচনার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৩৮ জন

ধর্মঘট প্রত্যাহার: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ফের শুরু হলো বাস চলাচল

আপডেট সময় : ০৪:৪৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬