নওগাঁর রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— পারইল গ্রামের আক্কাস ফকির (৬০) এবং একই গ্রামের যুবক তারেক (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ও তারেক গ্রামের পাশের একটি মাঠে কৃষিকাজ করতে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং সেই সঙ্গে প্রচণ্ড বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তারা দুজন প্রাণ হারান।
রাণীনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাকৃতিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 

























