পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের দুর্গে পরাজিত করার যে লক্ষ্য বিজেপি নির্ধারণ করেছিল, তা বাস্তবে রূপ দিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের বুথভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ভবানীপুর কেন্দ্রেই হারেননি, বরং তিনি যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, সেখানেও শুভেন্দুর কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন।
কালীঘাটে মমতার নিজ বাসভবন যে ওয়ার্ডে অবস্থিত, সেখানে শুভেন্দু অধিকারী একচেটিয়া আধিপত্য বজায় রেখে ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ২৬৭টি বুথের মধ্যে ২০৭টিতেই লিড নিয়েছেন শুভেন্দু।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কলকাতার এই অভিজাত এলাকায় শুভেন্দুর আগে কোনো শক্তিশালী সাংগঠনিক ভিত্তি ছিল না। কাঁথির বাসিন্দা হয়েও মমতার বাড়ির আঙিনায় গিয়ে তাকে পরাজিত করা এবং দ্বিগুণের বেশি ভোট পাওয়া একটি বড় রাজনৈতিক চমক। বেশ কিছু বুথে মমতার প্রাপ্ত ভোট ছিল অত্যন্ত নগণ্য, এমনকি অনেক কেন্দ্রে তিনি ৫০টি ভোটও পার করতে পারেননি।
এর আগে ২০২১ সালের উপনির্বাচনে নন্দীগ্রামে হারের পর ভবানীপুরের সব ওয়ার্ডে মমতা জয়ী হলেও, এবার চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। এই আসনে শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ৭৩ হাজার ৯১৭, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৮ হাজার ৮১২ ভোট।
রিপোর্টারের নাম 























