ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

গাজীপুরে বেতন ও ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ এবং আসন্ন ঈদের ছুটি বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় অবস্থিত একটি নিট কম্পোজিট কারখানায় এই ঘটনা ঘটে। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শ্রমিকদের অভিযোগ, তারা গত কয়েকদিন ধরেই বেতন ও বর্ধিত ছুটির দাবি জানিয়ে আসছিলেন। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও সকালে শ্রমিকরা কাজে এসে দেখেন কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৩৮ জন

গাজীপুরে বেতন ও ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

আপডেট সময় : ০৩:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬