ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

যমুনায় ঝড়ে নৌকাডুবি: ১০ জন উদ্ধার হলেও এক নারী শ্রমিক নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আঙ্গুরী খাতুন নামে ৫০ বছর বয়সী এক নারী শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই নারী উপজেলার গোসাইবাড়ি গুচ্ছগ্রামের লালমিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ১০ জন নারী শ্রমিক যমুনা নদীর বানিয়াজান স্পার ঘাট থেকে নৌকায় করে ভুট্টার জমিতে কাজ করার উদ্দেশ্যে সানবান্ধার চরে যাচ্ছিলেন। বৃষ্টির কারণে কাজ করতে না পেরে তারা বেলা সাড়ে ১১টার দিকে পুনরায় বানিয়াজানে ফিরছিলেন। ফেরার পথে স্পারের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে নদীর ঘূর্ণাবর্তে পড়ে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নৌকার মাঝি ও ৯ জন নারী শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হন। তবে নিখোঁজ আঙ্গুরী খাতুনের সন্ধান এখনও পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা যমুনা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ শ্রমিককে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। যদি স্থানীয়ভাবে তাকে খুঁজে পাওয়া না যায়, তবে উদ্ধার তৎপরতা জোরদার করতে রাজশাহী থেকে ডুবুরি দল তলব করা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৩৮ জন

যমুনায় ঝড়ে নৌকাডুবি: ১০ জন উদ্ধার হলেও এক নারী শ্রমিক নিখোঁজ

আপডেট সময় : ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬