ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

পরিবহন শ্রমিকদের ওপর হামলায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ, আহত ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগে কুমিল্লা-চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভা বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাত দুর্বৃত্তদের অতর্কিত হামলায় তাদের ১৫টি বাস ভাঙচুরের শিকার হয়েছে এবং কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন আবদুল হান্নান (২৮), আকরাম (৩০), আমজাদ (৩০), ইমান (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় (২৫), সুমন (৪৫), আকাশ (২০), শাহ আলম (২৬) ও হৃদয় (২৪)।

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসগুলোতে থাকা শ্রমিকদের ওপর অন্ধকারে হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক জানান, হামলার ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও বিচারের দাবি জানান।

এদিকে, হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের সব বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী জানান, অন্ধকারের মধ্যে কে বা কারা হামলা চালিয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রাও হতবাক হয়ে পড়েন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘চাঁদপুর-কুমিল্লা সড়কে বোগদাদ ও আইডি বাস চলাচল বন্ধ থাকলেও চাঁদপুর থেকে পদ্মা ও সৌদিয়া বাস চলাচল স্বাভাবিক রয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ফের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরিবহন শ্রমিকদের ওপর হামলায় চাঁদপুর-কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ, আহত ১৫

আপডেট সময় : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬