ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

ফতুল্লায় স্টিল মিলে লোহা গলানোর সময় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি স্টিল রি-রোলিং মিলের ভাট্টিতে লোহা গলানোর সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানায় কর্মরত চার শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন—মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্টিতে পুরনো লোহা গলানোর সময় হঠাৎ এই বিস্ফোরণ ঘটে এবং আগুনের তীব্র ফুলকি শ্রমিকদের ওপর ছিটকে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পাওয়ার পরপরই তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মিল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বর্তমানে কারখানাটিতে বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ফের হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

ফতুল্লায় স্টিল মিলে লোহা গলানোর সময় ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

আপডেট সময় : ০২:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬