ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ধাক্কায় আহত এক পুলিশ সদস্যের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম আবদুল কুদ্দুস (৫৫)। তিনি নগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানার রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। এরপর তিনি চালকের সহায়তায় অটোরিকশাটি মনসুরাবাদের ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছিলেন। তবে, অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ করে আবদুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে আবদুল কুদ্দুসের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানিয়েছেন, গত শুক্রবার অটোরিকশাচালকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। আহত অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় গত শুক্রবারই পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অটোরিকশাচালক আবদুল জলিলকে ঘটনার দিনই গ্রেফতার করা হয় এবং তিনি বর্তমানে কারাগারে আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬