ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করছে জবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কথা মাথায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তার জন্য বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন পুলের বাসগুলো সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে যাত্রা করবে।

বুধবার (২০ মে) পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রকাশিত রুট প্ল্যান অনুযায়ী, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে একটি করে বাস যাবে। অন্যদিকে, রংপুর ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে মোট সাতটি বিভাগে ৯টি বাস পরিচালিত হবে।

খুলনা বিভাগের জন্য ‘পদ্মা’ বাসটি ক্যাম্পাস থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুর, মাগুরা ও যশোর হয়ে খুলনায় পৌঁছাবে। বরিশাল বিভাগের ‘তুরাগ’ বাসটি ভাঙ্গা, কাশিয়ানী, গোপালগঞ্জ ও পিরোজপুর হয়ে বরিশাল পর্যন্ত যাবে। রংপুর বিভাগের জন্য দুটি বাস বরাদ্দ করা হয়েছে: ‘অনির্বাণ-২’ বাসটি গাজীপুর, গাইবান্ধা হয়ে রংপুরে এবং ‘ধূমকেতু’ বাসটি বগুড়া, গোবিন্দগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর, ফুলবাড়ী, দিনাজপুর ও সৈয়দপুর হয়ে রংপুরে যাবে।

রাজশাহী বিভাগের যাত্রীদের জন্য ‘স্বপ্নচূরা’ বাসটি ঢাকা, সিরাজগঞ্জ ও নাটোর হয়ে রাজশাহীতে যাবে। চট্টগ্রাম বিভাগের জন্য ‘গোমতি’ বাসটি কুমিল্লা, হাজীগঞ্জ, রামগঞ্জ ও নোয়াখালী রুটে চলাচল করবে, আর ‘উল্কা-৪’ বাসটি কুমিল্লা ও ফেনী হয়ে চট্টগ্রামে যাবে। সিলেট বিভাগের ‘আড়িয়াল’ বাসটি নরসিংদী, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে পৌঁছাবে। সর্বশেষ, ময়মনসিংহ বিভাগের জন্য ‘প্রজন্ম’ বাসটি গাজীপুর, ভালুকা, ত্রিশাল ও নান্দাইল হয়ে ময়মনসিংহে যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়েছে যে, বাসে ওঠার সময় প্রত্যেককে অবশ্যই আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এছাড়াও, শৃঙ্খলা বজায় রেখে চালক ও সহকারীদের নির্দেশনা মেনে যাতায়াত করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে বিশেষ বাস সার্ভিস চালু করছে জবি

আপডেট সময় : ০৫:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬