ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

নিরাপত্তার ধারণা শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, নিরাপত্তা কেবল অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার উপরও নির্ভরশীল। পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতার অভাবযুক্ত নিরাপত্তা কখনো বিশ্ব স্থিতিশীলতা আনতে পারে না।

বুধবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে ‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় জাতীয় নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের সঙ্গে সঙ্গে নতুন নেতৃত্ব তৈরিতে বিনিয়োগ করা অপরিহার্য। এটি একদিকে যেমন জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে, তেমনি জনগণের আস্থা ও বিশ্বাসকেও সুদৃঢ় করবে।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা, বহুমুখী সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, দক্ষিণ এশিয়ায় অভিবাসন ও শরণার্থী সমস্যা, অপতথ্য ও ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং পরিবর্তিত বিশ্বে আঞ্চলিক সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলংকার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স।

স্পিকার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ

নিরাপত্তার ধারণা শুধু অভ্যন্তরীণ নয়, আন্তর্জাতিক স্থিতিশীলতার ওপর নির্ভরশীল: স্পিকার

আপডেট সময় : ০৫:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬