ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নুড়ি’ : স্বপ্ন দেখা কিশোরীর গল্প

অস্কারের স্বপ্ন দেখা বাংলা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’ এবার স্থান করে নিয়েছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম কর্নারের ‘আগামীর সিনেমা’ বিভাগে। ১৬ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মিথুন জামান।

কান শহরে আয়োজিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে শর্ট ফিল্ম কর্নারের অফিসিয়াল মার্কেট ক্যাটালগে ‘নুড়ি’ অন্তর্ভুক্ত হয়েছে। ১৭ মে শুরু হওয়া এই আয়োজন শেষ হবে ২০ মে। চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান এবং নির্মাতা মিথুন জামান বর্তমানে উৎসবে অংশ নিতে কানে অবস্থান করছেন।

চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান এই অর্জন নিয়ে বলেন, “এসএফসি রঁদেভু-ইন্ডাস্ট্রি একটি পেশাদার প্ল্যাটফর্ম, যেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে বিশ্বব্যাপী পরিবেশক, উৎসব প্রতিনিধি এবং বিক্রয় প্রতিনিধিদের সংযোগ তৈরি হয়। উৎসব চলাকালে আমাদের চলচ্চিত্র ‘নুড়ি’ এসএফসি’র মাধ্যমে ইন্ডাস্ট্রি ভিউয়িংয়ের জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রযোজক ও পরিবেশকের জন্য উন্মুক্ত থাকবে। তরুণ নির্মাতাদের জন্য এটি বৈশ্বিক চলচ্চিত্র বাজারের সঙ্গে যুক্ত হওয়ার দারুণ একটি সুযোগ। আমরা এই আয়োজনের অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।”

কক্সবাজারের মনোরম পটভূমিতে নির্মিত ‘নুড়ি’ চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে ১১ বছর বয়সী এক কিশোরীর জীবন সংগ্রাম। একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে তার অপ্রত্যাশিত বন্ধন তাকে সাহস জোগায় এবং বেঁচে থাকার নতুন আশা দেখায়। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন কক্সবাজারের স্থানীয় এক কিশোরী।

নির্মাতা মিথুন জামান জানান, “একটি কিশোরীর অন্তর্জগতকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটির মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি, কীভাবে বৈশ্বিক বাস্তবতা আমাদের ব্যক্তিগত জীবনের আবেগ ও বাস্তব জীবনের ওপর প্রভাব ফেলে। অস্থিরতা ও বিচ্ছিন্নতায় ভরা এই সময়ে ‘নুড়ি’ আমাদের স্মরণ করিয়ে দেবে যে সহনশীলতা অনেক সময় সবচেয়ে ছোট ছোট মানবিক আচরণের মধ্যেই বেঁচে থাকে, আর আশা টিকে থাকতে পারে আমাদের সবচেয়ে ভঙ্গুর সম্পর্কেও।”

‘নুড়ি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে রয়েছেন হাসিব জুবেরী শিহান ও বাশার জর্জিস। সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন সামীর আহমেদ ও হাসিব জুবেরী শিহান। টিম প্ল্যাটফর্ম লিমিটেড প্রযোজিত এই চলচ্চিত্রটি বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নুড়ি’ : স্বপ্ন দেখা কিশোরীর গল্প

আপডেট সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬