নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনকে সভা-সমাবেশ বা মিছিল করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি আরও বলেন, অতীতে একাত্তরের গণহত্যাকারীরা তথ্যপ্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পার পেয়ে গিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধীরা এবার কোনোভাবেই পার পাবে না বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 
























