ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আওয়ামী লীগের ফিরে আসার পেছনে ‘মব-কালচার’ দায়ী: মাহফুজ আলম

আওয়ামী লীগকে রাজনৈতিক দলের চেয়ে একটি ‘ধর্মতত্ত্ব’ হিসেবে অভিহিত করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই মতাদর্শে পুনরায় ইমান ফিরে আসার পেছনে বর্তমান পরিস্থিতির দায় রয়েছে। তিনি দাবি করেন, যেদিন থেকে দেশে মব-স্টার বা উগ্রবাদী গোষ্ঠীকে হিরো বানানো হয়েছে, সেদিন থেকেই দলটি নতুন করে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে।

এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, ডানপন্থিদের উত্থানে প্রশ্রয় দেওয়া, আইনের শাসনের পরিবর্তে মব-শাসনকে উৎসাহিত করা এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা সৃষ্টির ফলে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার পরিচালনার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ও ভুল সিদ্ধান্তসমূহ দেশের সামগ্রিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলেছে, যা পরোক্ষভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে সুবিধা দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আওয়ামী লীগের ফিরে আসার পেছনে ‘মব-কালচার’ দায়ী: মাহফুজ আলম

আপডেট সময় : ১১:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬