ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসির পাইপ বিস্ফোরণ: দগ্ধ তিন টেকনিশিয়ান

রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হল রুমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিন টেকনিশিয়ান গুরুতর দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে এসি মেরামতের সময় হঠাৎ এর কম্প্রেসারের পাইপ বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. মামুন, মোহাম্মদ রুসুল ও রতন চন্দ্র। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে মামুনের শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। বাকিদের শরীরের যথাক্রমে ৬ ও ৭ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোরবানির চামড়া অবহেলায় নষ্ট হচ্ছে, হতাশ বিক্রেতারা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসির পাইপ বিস্ফোরণ: দগ্ধ তিন টেকনিশিয়ান

আপডেট সময় : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬