দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারি ও বেসরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালু করা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পাঁচ দফা বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে হাম ও সন্দেহভাজন রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড নিশ্চিত করতে হবে। সেখানে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মোতায়েন রাখতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। এছাড়া রোগীদের তথ্য নিয়মিত এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রোগীর সঙ্গে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























