ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘শিল্পই এখন পৃথিবীর শেষ ভরসা’: কান উৎসবে ডেনিশ নির্মাতার বক্তব্য

কান চলচ্চিত্র উৎসবে ডেনিশ নির্মাতা নিকোলাস উইন্ডিং রেফন আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। তিনি বলেছেন, যখন রাজনীতিকরা পৃথিবীকে ধ্বংস করে ফেলেছে এবং মানুষের অর্থ কেড়ে নিয়েছে, তখন শিল্পই টিকে থাকার শেষ ভরসা। দীর্ঘ ১০ বছর পর তার নতুন চলচ্চিত্র ‘হার প্রাইভেট হেল’ নিয়ে উৎসবে ফিরে এসে তিনি দর্শকদের মাঝে আবারও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন।

গতকাল মধ্যরাতে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টির মধ্যেই লালগালিচায় হাজির হন রেফন ও তার অভিনীত চলচ্চিত্রের তারকারা। প্রদর্শনী শেষে দর্শকরা টানা সাত মিনিট দাঁড়িয়ে করতালি দেন। এ সময় প্রধান অভিনেত্রী সোফি থ্যাচার আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন, আর রেফনকে হলজুড়ে হেঁটে দর্শকদের উজ্জীবিত করতে দেখা যায়।

করতালির পর রেফন জানান, এই ছবিটি তার জন্য অত্যন্ত ব্যক্তিগত। তিনি বলেন, “কয়েক বছর আগে আমি ২৫ মিনিটের জন্য মৃত ছিলাম। পরে বিদ্যুতের শক দিয়ে আমাকে বাঁচানো হয়।” তিনি আরও যোগ করেন, “এটা মানুষকে বদলে দেয়। এখন আমি আবার বেঁচে আছি এবং আমার হাতে আরও ২৫ বছর সময় আছে। আমি সেই সময়টুকু পুরোপুরি বাঁচতে চাই।”

রেফন সিনেমার শক্তি নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন। তার মতে, “এখন যখন রাজনীতিকরা পৃথিবীকে নষ্ট করে ফেলেছে, দেশগুলো ধ্বংস করেছে, আমাদের অর্থ কেড়ে নিয়েছে—তখন শেষ ভরসা শুধু শিল্প।” তিনি বলেন, “সবাই যখন একে অপরের সঙ্গে লড়ছে, তখন মানুষকে একত্রে বসাতে পারে শুধু সিনেমা।”

‘হার প্রাইভেট হেল’ একটি নিওন আলোয় মোড়া মনস্তাত্ত্বিক থ্রিলার। এতে সোফি থ্যাচার এক মানসিকভাবে বিপর্যস্ত চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে চার্লস মেলটন অভিনয় করেছেন এক সেনা সদস্যের ভূমিকায়, যার মেয়ের নিখোঁজ হওয়া তাকে প্রতিশোধের পথে ঠেলে দেয়।

এটি রেফনের ২০১৬ সালের ‘দ্য নিয়ন ডেমন’–এর পর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে তিনি টেলিভিশনের জন্য ‘টু ওল্ড টু ডাই ইয়াং’ এবং ‘কোপেনহেগেন কাউবয়’ নির্মাণ করেন। জানা গেছে, ‘হার প্রাইভেট হেল’ আগামী ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের ইউরেনিয়াম জব্দে মার্কিন গোপন সামরিক অভিযান স্থগিত করলেন ট্রাম্প

‘শিল্পই এখন পৃথিবীর শেষ ভরসা’: কান উৎসবে ডেনিশ নির্মাতার বক্তব্য

আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬