ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শিক্ষার্থীকে গুলি করার দায়ে মেডিকেল কলেজ শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় দোষী সাব্যস্ত করে ওই কলেজের প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ সিরাজগঞ্জ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। ঘটনার পর তাকে স্বাস্থ্য বিভাগ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল ওই কলেজের শিক্ষার্থী এবং বগুড়া জেলার ধুনট উপজেলার বাসিন্দা।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ কলেজের একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে ডা. রায়হান শরীফ অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান। একপর্যায়ে তিনি তার ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী তমালকে লক্ষ্য করে গুলি ছোড়েন, যা তার ডান পায়ে লাগে। এই ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা তাকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হান শরীফের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এই ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা এবং গোয়েন্দা পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

শিক্ষার্থীকে গুলি করার দায়ে মেডিকেল কলেজ শিক্ষকের ২১ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১০:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬