জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে সাদিয়া ফারজানা দিনাকে মনোনীত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্দার আমিরুল ইসলাম সাগরকে সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করার পর পদটি শূন্য হয়েছিল।
সোমবার (১৮ মে) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সাদিয়া ফারজানা দিনা ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং এনসিপির কেন্দ্রীয় দফতর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
রিপোর্টারের নাম 
























