‘জুলাই অভ্যুত্থান’-এর স্মৃতিবিজড়িত গ্রাফিতি মুছে ফেলা নিয়ে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের প্রতিটি দেয়ালে নতুন করে জুলাইয়ের গ্রাফিতি করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
এর আগে গ্রাফিতি মোছা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাদের মধ্যে রাতভর উত্তেজনার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছিল, যা পরে প্রত্যাহার করা হয়।
এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 
























