ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

বগুড়ায় জমি বিরোধে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, একজন আটক

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনায় তাদের দুই চাচাতো ভাই ও চাচার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত চাচাতো ভাই আবদুল আহাদকে আটক করেছে।

নিহতরা হলেন লক্ষ্মীপুর গ্রামের ইয়াছিন আলী (৩০) এবং সুমন মোল্লা (৩৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের চাচা রেজাউল করিম ও তার ছেলে রাব্বি মণ্ডল পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে এই বিরোধকে কেন্দ্র করে রেজাউল করিম ও তার দুই ছেলের সঙ্গে জামিল এবং তোফাজ্জলের পরিবারের ঝগড়া হয়। এক পর্যায়ে রেজাউল এবং তার দুই ছেলে আহাদ ও রাব্বী ছুরি দিয়ে ইয়াছিন আলী ও সুমনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি আটককৃত আহাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে স্কুলছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা

বগুড়ায় জমি বিরোধে দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, একজন আটক

আপডেট সময় : ০৬:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬