ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ঘোষণা

বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তাদের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঢাকা উত্তরে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ দলটির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

সভায় দলের মুখপাত্র ত্রয়োদশ জাতীয় নির্বাচন, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি এবং দলের সামগ্রিক পর্যালোচনা নিয়ে আলোচনা করেন। চরমোনাই পীর জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ ব্যাখ্যা করে বলেন, নতুন দলের সংযুক্তি, আসন বণ্টন নিয়ে পূর্বের দলগুলোর সঙ্গে পরামর্শ না করা, ভারত-আমেরিকার সঙ্গে গোপন বৈঠক এবং ইসলামী রীতিনীতি উপেক্ষা করার মতো বিষয়গুলো সমঝোতা ভঙ্গের কারণ হয়েছে। তিনি আরও বলেন, তারা কেবল এমপি-মন্ত্রীত্বের জন্য রাজনীতি করেন না, বরং ইসলাম, দেশ, জাতি ও মানবতার পক্ষেই কাজ করেন।

চরমোনাই পীর প্রধানমন্ত্রী কর্তৃক জুলাই সনদের প্রতিশ্রুতির ওপর আস্থা রাখার কথা ব্যক্ত করেন। নির্বাচন পরবর্তী দলীয় সংস্কার ও প্রশিক্ষণের বিষয়েও তিনি আলোকপাত করেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে ‘গোলামির চুক্তি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। পশ্চিমবাংলার পরিস্থিতি তুলে ধরে তিনি বিজেপির কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ভারতকে এই ‘বর্বরতা’ থেকে বিরত থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ০৬:৪৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬