ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল এই আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, আদালত থেকে আসামিকে গ্রেফতার দেখানো সংক্রান্ত শুনানির জন্য এখনও কোনো তারিখ পাওয়া যায়নি।

আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার তদন্তে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে এই মামলার আসামি হিসেবে পাওয়া গেছে এবং তিনি বর্তমানে জেল হাজতে আটক আছেন। তদন্তকালে তার মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া খোবাইব (২০) নামের এক তরুণ যাত্রাবাড়ী ওভারব্রীজের নিচে শান্তিপূর্ণভাবে অবস্থানকালে মামলার আসামিদের নির্দেশে ও মদদে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের অস্ত্রধারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে খোবাইব ঘটনাস্থলে মারা যান।

ওই ঘটনায় মৃতের ভাই জোবায়ের আহম্মেদ বাদী হয়ে পরবর্তীতে মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত বছর হাইকোর্ট পৃথক পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন।

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় গত ৩০ মার্চ খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছিল। এভাবে গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তার ছেলে আইনজীবী আশিক উল হক একটি রিট আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার বিচারে মন্থর গতি: বিচারপ্রার্থী ও শহীদ পরিবারে বাড়ছে উদ্বেগ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে নতুন হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

আপডেট সময় : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬