বাংলাদেশ মালয়েশিয়া থেকে জি-টু-জি (সরকার-টু-সরকার) ভিত্তিতে ইউরিয়া সার, এলপিজি, এলএনজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বেরহাদ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাজুইন ইসমাইলের সঙ্গে এক বৈঠকে এই আলোচনা করেন।
এই উচ্চপর্যায়ের বৈঠকটি পেট্রোনাস টুইনটাওয়ারে প্রতিষ্ঠানটির নিজস্ব দফতরে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সার ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পেট্রোনাস কেমিক্যালস গ্রুপ বাংলাদেশের এই আগ্রহকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং মালয়েশিয়া থেকে ইউরিয়া সার সরবরাহের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে।
আলোচনা সভায় পেট্রোনাস কেমিক্যালস মার্কেটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা, সার বিপণন বিভাগের প্রধানসহ বাংলাদেশ হাই কমিশনের উপ-হাইকমিশনার, প্রথম সচিব (বাণিজ্যিক) এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























