গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ভূমিহীন ঋণগ্রহীতাদের জন্য প্রবর্তিত মাইক্রোক্রেডিট কর্মসূচির আওতায় গ্রামীণ ব্যাংক যে সুদের হার আরোপ করে, তা নির্ধারিত ব্যাংকগুলোর সুদের হারের তুলনায় অত্যন্ত বেশি ও শোষণমূলক বলে অভিযোগ উঠেছে।
আদালত এই বিষয়ে ব্যাংকিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন। এর আগে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট দায়ের করা হয়।
রিপোর্টারের নাম 
























